মালদা

পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে কালিয়াচক ৩ নং ব্লকে তৃণমূল কর্মী সম্মেলন, ১০০০ এর বেশি তৃণমূল কংগ্রেস কর্মী সমবেত

আসন্ন ত্রিস্তার নির্বাচন উপলক্ষে কালিয়াচক ৩ নং ব্লকের চরি অনন্তপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কর্মী সম্মেলনের আয়োজন করা হয় দুইশত বিঘি প্রাইমারি স্কুলের মাঠে। এই কর্মী সম্মেলনে উপস্থিত ছিলেন রাজ্যের পৌরসভার সদস্য বাচ্চু বোস, তৃণমূল কংগ্রেসের সভাপতি নামুর আলি, চরি অনন্তপুর অঞ্চলের গ্রাম পঞ্চায়েত প্রধান মতিউল রহমান সহ অন্যান্য সদস্যরা। জানা যায়, এই স্মমেলনে ১০০০ এর বেশি তৃণমূল কংগ্রেস কর্মী সমবেত হয়। এই সম্মেলন চলে কুপুর ১২ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত।

         চরি অনন্তপুর অঞ্চলের গ্রাম পঞ্চায়েত প্রধান মতিউল রহমান জানায়, সামনে পঞ্চায়েত নির্বাচন। এই নির্বাচনে নিজেদের আসন ধরে রাখার জন্য মুখ্যমন্ত্রীর আদর্শে তারা জনসাধারণের উন্নয়নের সমস্ত ক্রিয়াকলাপ সম্পর্কে আলোচনা করেছেন। 
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/GuNEZsgg_FU